মঠবাড়িয়ায় বেইলি ব্রিজ ধসে ঢাকা-পাথরঘাটা মহাসড়কে যান চলাচল বন্ধ
মঠবাড়িয়ায় বেইলি ব্রিজ ধসে মহাসড়কে যান চলাচল বন্ধ

পিরোজপুরের মঠবাড়িয়ায় নির্মাণাধীন সেতুর পাশের বেইলি ব্রিজ ধসে পড়ায় ঢাকা-পাথরঘাটা মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (৯ জুন) রাত ৩টার দিকে উপজেলার সাফা ইউনিয়নের দেবীপুর এলাকায় এই ঘটনা ঘটে। এতে দুই পাড়ের হাজারো যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার বিবরণ

স্থানীয় সূত্রে জানা যায়, সাফা ইউনিয়নের দেবীপুর এলাকায় সড়ক ও জনপথের একটি ব্রিজের নির্মাণকাজ চলমান রয়েছে। তার পাশে চলাচলের জন্য নির্মিত বেইলি ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। মঙ্গলবার রাতে আলুবোঝাই একটি ট্রাক পার হওয়ার সময় ব্রিজটি ধসে পড়ে। এতে ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

বেইলি ব্রিজটি পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। প্রতিদিন শত শত মোটরসাইকেল, অটোরিকশা, পিকআপ, ছোট যানবাহন এবং অসংখ্য পথচারী এই সড়ক ব্যবহার করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্থানীয়দের দুর্ভোগ

স্থানীয় বাসিন্দা সাইফুল্লাহ ইমরান বলেন, ব্রিজটি ধসে যাওয়ায় যাত্রীরা ব্যাপক ভোগান্তিতে পড়েছেন। যাত্রীদের যানবাহন থেকে নেমে ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে। কোনও ধরনের মালামালও পরিবহন করা যাচ্ছে না। জরুরি রোগী পরিবহনেও সমস্যা হচ্ছে।

প্রশাসনের পদক্ষেপ

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তার বলেন, ঢাকা-পাথরঘাটা মহাসড়কের বেইলি ব্রিজটির ধারণ ক্ষমতা ২০ মেট্রিক টন। কিন্তু আলুবোঝাই ট্রাকটির লোড অনেক বেশি ছিল, সে কারণে ভেঙে পড়েছে। আমি জেলার রোডস অ্যান্ড হাইওয়েকে জানিয়েছি। ব্যবস্থা গ্রহণ করার জন্য জেলা থেকে রওনা দিয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ