পল্লী উন্নয়নে ঐক্যবদ্ধ কাজের আহ্বান এলজিআরডি মন্ত্রীর
পল্লী উন্নয়নে ঐক্যবদ্ধ কাজের আহ্বান এলজিআরডি মন্ত্রীর

বিগত ফ্যাসিস্ট সরকারের কার্যক্রমের অর্ধেক খেয়ে ফেলার অভিযোগ করে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা গ্রাম ধ্বংস করেছে; সংগঠন ধ্বংস করেছে। ব্যাপক লুটপাট করেছে। সেখান থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

সোমবার (৬ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পল্লী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন করে পল্লী উন্নয়ন বোর্ড। এ উপলক্ষে সারা দেশের ১ লাখ ৮১ হাজার সংগঠক সমবায়ের ভিত্তিতে উৎপাদিত পণ্য বাজারজাত করেন। মন্ত্রী ও প্রতিমন্ত্রী উৎপাদিত পণ্যের বেশ কয়েকটি স্টল ঘুরে দেখেন।

প্রতিমন্ত্রীর বক্তব্য

দিবসের আলোচনা অংশ নিয়ে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সরকার পল্লী উন্নয়নের লক্ষ্যেই নারীদের ফ্যামিলি কার্ড ও কৃষকদের কৃষক কার্ড দিচ্ছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মন্ত্রীর অভিযোগ ও প্রতিশ্রুতি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, বিগত সরকারের আমলে ব্যাপক লুটপাট হয়েছে। উন্নত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। ঝিমিয়ে পরা পল্লী উন্নয়ন বোর্ডকে জগিয়ে তোলার প্রতিশ্রুতি দেন মন্ত্রী।

পল্লী উন্নয়ন বর্তমান সরকারের এজেন্ডা

এদিকে, সিরডাপ মিলনায়তনে আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পল্লী উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম প্রধান এজেন্ডা। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পল্লী উন্নয়নে নির্বাচিত সরকার কাজ করছে। বর্তমান সরকার অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে গুরুত্ব দিচ্ছে বলেও জানান মন্ত্রী।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ