জোটগত নয়, এককভাবেই স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী দেবে জামায়াত, বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এমনকি জোটের প্রত্যেক দলকে আলাদাভাবে প্রার্থী দিতেও উৎসাহিত করা হচ্ছে বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও ঢাকা দক্ষিণের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
জামায়াতের সিদ্ধান্ত
এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সেলিম উদ্দিন জানান, জামায়াত নির্বাহী পরিষদে ইতিমধ্যেই সিদ্ধান্ত দিয়ে দেওয়া হয়েছে যে স্থানীয় নির্বাচনে জোটের রাজনীতি করা হবে না। প্রত্যেক দলকেই উৎসাহিত করা হবে যাতে সকলে নিজের দল মজবুত করে।
মিয়া গোলাম পরওয়ারের বক্তব্য
এ প্রসঙ্গে মিয়া গোলাম পরওয়ার বলেন, স্থানীয় নির্বাচনে জোটের সমঝোতা বা ঐক্যের বিষয় আলোচনা হয়নি। প্রত্যেক দল তাদের নিজস্ব গতিতে প্রার্থী বাছাই অব্যাহত রেখেছে।
যদিও এর আগে জাতীয় নির্বাচনে জামায়াতের সঙ্গে জোট বেধেছিলো এনসিপি। এবার তারা জোটের বাইরে আলাদা প্রার্থী দিলেও এতে মনমালিন্য তৈরি হবে না বলে জানায়েছে দলটি।



