ঢাকায় মঙ্গলবারের উল্লেখযোগ্য কর্মসূচি: স্টার্ট-আপ ফান্ড, বর্জ্য পৃথকীকরণ ও পুলিশ সপ্তাহ
ঢাকায় মঙ্গলবারের উল্লেখযোগ্য কর্মসূচি: স্টার্ট-আপ ফান্ড, বর্জ্য ও পুলিশ সপ্তাহ

রাজধানী ঢাকায় প্রতিদিন সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা, রাজনৈতিক দল ও সংগঠনের নানা কর্মসূচি পালিত হয়। মঙ্গলবার (১২ মে) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে অর্থমন্ত্রীর স্টার্ট-আপ ফান্ড ঘোষণা, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বর্জ্য পৃথকীকরণ কার্যক্রম উদ্বোধন ও পুলিশ সপ্তাহ ২০২৬-এর অনুষ্ঠান।

অর্থমন্ত্রীর কর্মসূচি

সকাল ১০টায় রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের গ্র্যান্ড বলরুমে বাংলাদেশ স্টার্ট-আপ ইনভেস্টমেন্ট কোম্পানির উদ্বোধনী ফান্ড ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান

ডিএনসিসির কর্মসূচি

ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় বর্জ্য পৃথকীকরণ (ওয়েস্ট সেগ্রিগেশন) কার্যক্রম উদ্বোধন উপলক্ষে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ
  • বেলা ১১টা থেকে সাড়ে ১১টা: গুলশান সোসাইটি জামে মসজিদে বর্জ্য পৃথকীকরণ বিন ও পলিব্যাগ বিতরণ।
  • বেলা পৌনে ১২টা থেকে দুপুর সোয়া ১২টা: বারিধারার ডি’ মাজেনত গির্জা ও সেন্ট ইউজিনস স্কুলে বর্জ্য পৃথকীকরণ বিন ও পলিব্যাগ বিতরণ।
  • বিকাল ৩টা থেকে সাড়ে ৩টা: পল্লবীর এমডিসি মডেল স্কুলে বর্জ্য পৃথকীকরণ বিন ও পলিব্যাগ বিতরণ।
  • বিকাল ৪টা থেকে সাড়ে ৪টা: মিরপুর কলেজের পেছনে কেন্দ্রীয় মন্দিরে বর্জ্য পৃথকীকরণ বিন ও পলিব্যাগ বিতরণ।

পুলিশ সপ্তাহ ২০২৬

দুপুর সাড়ে ১২টায় রাজারবাগ মেট্রোপলিটন পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আইজি’জ ব্যাজ, শিল্ড প্যারেড এবং অস্ত্র ও মাদক উদ্ধার সংক্রান্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইজিপি মো. আলী হোসেন ফকির

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা

দুপুর সাড়ে ১১টায় বাংলাদেশ সচিবালয়ের ক্যাবিনেট কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

বিসিআইর কর্মসূচি

বিকাল ৫টায় বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)-এর নেতৃত্বে একটি ব্যবসায়ী প্রতিনিধিদল বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এছাড়াও দিনব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানের অন্যান্য কর্মসূচি থাকতে পারে।