গাজীপুর জেলা পরিষদে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স: প্রশাসক
গাজীপুর জেলা পরিষদে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স

গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী বলেছেন, গাজীপুর জেলা পরিষদ সব ধরনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। যেসব কর্মকর্তা-কর্মচারী ঘুষ ও দুর্নীতির সঙ্গে জড়িত থাকবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

প্রেস ব্রিফিংয়ে বক্তব্য

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে তার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, দায়িত্ব গ্রহণের পর গত এক মাসে ১১৫ কোটি টাকার এফডিআর (ব্যাংকের স্থায়ী আমানত) করা হয়েছে।

এফডিআর ভাঙানো প্রসঙ্গে

গাজীপুর জেলা পরিষদের ৬২ কোটি টাকার এফডিআর ভাঙানো প্রসঙ্গে সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে তিনি বলেন, এফডিআর ভাঙানোর ক্ষেত্রে কোনো আইনের ব্যত্যয় হয়ে থাকলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দুর্নীতির সিন্ডিকেট ভাঙতে পদক্ষেপ

তিনি আরও বলেন, গাজীপুর জেলা পরিষদে দীর্ঘদিন ধরে কিছুসংখ্যক কর্মচারী চাকরি করে আসছেন। তাদের অনেকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ থাকলেও তারা এতদিন ধরাছোঁয়ার বাইরে ছিলেন। দায়িত্ব গ্রহণের পর এসব সিন্ডিকেট ভাঙতে কয়েকজনকে বদলি করা হয়েছে।

অসত্য তথ্য প্রচারের অভিযোগ

প্রশাসক অভিযোগ করেন, একটি কুচক্রী মহল জেলা পরিষদের সুনাম ক্ষুণ্ন করতে বিভিন্ন মাধ্যমে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে।

সরকারি অডিটের ঘোষণা

তিনি জানান, বিগত সময়ের সব কার্যক্রমের ওপর শিগগিরই সরকারি অডিট করা হবে। অডিটে কোনো অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ