তিন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ
তিন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ দিল সরকার

সরকার তিনটি কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে। কর্তৃপক্ষ তিনটি হলো: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ), বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। রবিবার (২৬ এপ্রিল) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ

প্রজ্ঞাপনে জানানো হয়, প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক রাজা মো. আব্দুল হাইকে এনটিআরসিএর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগের জন্য তার চাকরি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু বা কালভার্ট নির্মাণ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলামকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। তার চাকরি খাদ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ

পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ হাবীবুর রহমানকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার চাকরি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ