লোডশেডিংয়ে ক্ষিপ্ত যুবক বিদ্যুৎ অফিস উড়ানোর হুমকি, ৯ ঘণ্টায় গ্রেপ্তার
লোডশেডিংয়ে ক্ষিপ্ত যুবকের বিদ্যুৎ অফিস উড়ানোর হুমকি, গ্রেপ্তার

পাইকগাছায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে এক যুবক মোবাইল ফোনে পাইকগাছা জোনাল বিদ্যুৎ অফিস উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। হুমকি দেওয়ার ৯ ঘণ্টার ব্যবধানে পুলিশ তাকে আটক করে। পরে মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

ঘটনার বিবরণ

শনিবার (২৫ এপ্রিল) বেলা ৩টার দিকে দেবজতী চক্রবর্তী নামের ওই যুবক পাইকগাছা জোনাল অফিসার অঞ্জন চৌধুরীকে মোবাইল ফোনে বোমা মেরে অফিস উড়িয়ে দেওয়ার হুমকি দেন। রাত ৯টার দিকে পৌরসভার বাজার থেকে পুলিশ তাকে আটক করে। রোববার সকালে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

লোডশেডিংয়ের চিত্র

স্থানীয়রা জানান, প্রচণ্ড গরমে পাইকগাছায় লোডশেডিং মারাত্মক আকার ধারণ করেছে। জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। কর্মক্ষেত্রে স্থবিরতা দেখা দিয়েছে। এসএসসি পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীরা চরম বিপাকে পড়েছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিদ্যুতের সংকট

ডিজিএম অঞ্জন কুমার সরকার বলেন, ২৪ ঘণ্টায় এ এলাকায় ১৮ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের কথা থাকলেও বরাদ্দ আছে মাত্র ৩ মেগাওয়াট। ৬ ঘণ্টা পরপর ১ মেগাওয়াট দেওয়া হচ্ছে। এর বাইরে তাদের কিছুই করার নেই।

পুলিশের পদক্ষেপ

পাইকগাছা থানার ওসি গোলাম কিবরিয়া জানান, হুমকিদাতা দেবজাতীকে আটক করা হয়েছিল। তিনি এ ঘটনায় ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন। মুচলেকা দেওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। থানায় পল্লীবিদ্যুৎ অফিস পাইকগাছা জোনাল অফিস থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

দেবজতী পাইকগাছা পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ