স্থানীয় সরকার নির্বাচনে তারুণ্যের জয় হবে: নাহিদ ইসলাম
স্থানীয় সরকার নির্বাচনে তারুণ্যের জয় হবে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকার সর্বত্রই ব্যর্থতার পরিচয় দিচ্ছে। কোনও কিছুই তাদের নিয়ন্ত্রণে নেই। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এবার তারুণ্যের জয়জয়কার হবে এবং সেই নেতৃত্বের সম্মুখ সারিতে এনসিপি থাকবে।

এনসিপিতে যোগদান অনুষ্ঠান

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিএনপির বহিষ্কৃত নেতা ও যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা যোগ দেন।

উল্লেখযোগ্য যোগদানকারীরা

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে যোগ দেন শেরে বাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল। এছাড়া রেলের দুর্নীতিবিরোধী আন্দোলনের পরিচিত মুখ ও অ্যাকটিভিস্ট মহিউদ্দিন রনি এবং কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি দলটিতে যোগ দেন। এ সময় এনসিপির কেন্দ্রীয় নেতারা ফুল দিয়ে তাদের বরণ করে নেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নাহিদ ইসলামের বক্তব্য

নাহিদ ইসলাম বলেন, সাংগঠনিক দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে এনসিপির নেতৃত্বে দেশের সাধারণ মানুষ আবারও নিজেদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হবে।

নতুন যোগদানকারীদের প্রতিক্রিয়া

নতুন যোগদানকারীরাও দেশ ও জাতির অধিকার রক্ষায় এই রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রতিক্রিয়া ব্যক্ত করে ইসহাক সরকার বলেন, বর্তমান শাসকগোষ্ঠী আবারও ফ্যাসিবাদের ভূমিকায় অবতীর্ণ হলে আমরা রাজপথে নেমে আসবো। এনসিপির মাধ্যমেই মানুষ নিরাপদ থাকবে এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে বলে আমার বিশ্বাস।

অনুষ্ঠানে উপস্থিত নেতারা

যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন– এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ