লোহাগাড়ায় তাঁতী লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার
লোহাগাড়ায় তাঁতী লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার

লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন তাঁতী লীগ সভাপতি হেলাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৭ জুন) দুপুর আড়াইটার দিকে লোহাগাড়া সদর চৌধুরী সড়কে অভিযান চালিয়ে স্থানীয় জনতার সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, হেলাল চেয়ারম্যান জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় পলাতক আসামি ছিলেন। মামলার পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় পলাতক আসামি তিনি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ