রাজারহাটে ট্রাক উল্টে রেললাইন স্থানচ্যুত, যোগাযোগ বন্ধ
রাজারহাটে ট্রাক উল্টে রেললাইন স্থানচ্যুত, যোগাযোগ বন্ধ

কুড়িগ্রামের রাজারহাটে বালুভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ায় রেললাইন স্থানচ্যুত হয়েছে। এতে কুড়িগ্রামের সঙ্গে দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) কুড়িগ্রামের রাজারহাট উপজেলার পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় কুড়িগ্রাম-তিস্তা সড়কে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিবরণ

সরেজমিন দেখা গেছে, ট্রাক উল্টে রেলপথের ওপর পড়ে রেলপথ স্থানচ্যুত হওয়ায় কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম পৌঁছাতে পারেনি। তিস্তা রেলস্টেশন থেকে ট্রেনটি ফের ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এতে দুর্ভোগে পড়েন ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেসের শত শত যাত্রী। নির্ধারিত সময়ে স্টেশনে এসে ট্রেন না পেয়ে অনেককে বিকল্প পরিবহনে করে ছুটতে হয়েছে তিস্তা রেলওয়ে স্টেশনের দিকে।

যাত্রীদের ভোগান্তি

সকালে ট্রেন ধরতে কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনে আসা যাত্রীরা হঠাৎ করেই জানতে পারেন, ট্রেনটি কুড়িগ্রাম পর্যন্ত আসতে পারবে না। এতে মুহূর্তেই দেখা দেয় ভোগান্তি। জাহাঙ্গীর আলম নামে এক যাত্রী বলেন, সকালে কুড়িগ্রাম স্টেশনে এসে জানতে পারি ট্রেন আসবে না। পরে বাধ্য হয়ে অটোরিকশায় তিস্তা স্টেশনের উদ্দেশে রওনা দিই। আমার মতো শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েন। শিশু, নারী ও বয়স্ক যাত্রীদের দুর্ভোগ ছিল বেশি। অনেককে তিস্তা পৌঁছাতে অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কর্তৃপক্ষের ব্যবস্থা

কুড়িগ্রাম রেল স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার কনিকা আক্তার বলেন, বালুভর্তি একটি ট্রাক রেললাইনের ওপর উল্টে পড়ায় লাইন ব্লক হয়ে গেছে। ট্রাকটি সরিয়ে রেলপথ ট্রেন চলাচল উপযোগী করার কাজ চলছে। রেল চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জেনেছি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ