দিনাজপুরে শাপলা তুলতে গিয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু
দিনাজপুরে শাপলা তুলতে গিয়ে ৩ জনের মৃত্যু

দিনাজপুরের পার্বতীপুরে কালসোনা নদীতে গোসলের সময় শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) দুপুর ২টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের মধ্যপাড়া ভাদুড়ীর বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা কারা?

মৃতরা হলেন- ভাবি আকলিমা খাতুন (১৮), ননদ দুলালী খাতুন (২১) ও সুরভি খাতুন (১০)। তারা সবাই একই পরিবারের সদস্য।

ঘটনার বিবরণ

স্থানীয়রা জানান, দুপুরের দিকে আকলিমা তার দুই ননদকে নিয়ে ভাদুড়িয়া গ্রামের কাছে কালসোনা নদীতে গোসল করতে যান। সেখানে শাপলা তুলতে গিয়ে তারা নিখোঁজ হন। পরে স্থানীয়রা ঘাটের কিছু দূরে ভাসমান তিনজনকে দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে খবর দেন। খবর পেয়ে নিকটস্থ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তিনজনের লাশ উদ্ধার করে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রতিক্রিয়া ও তদন্ত

হরিরামপুর ইউনিয়নের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম সোহাগ জানান, বিষয়টি মর্মান্তিক। মৃতদের কেউই সাঁতার জানতেন না বলে তিনি জেনেছেন। একসঙ্গে তিনজনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মধ্যপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উজ্জ্বল বলেন, “আমরা ৯৯৯ নম্বরের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে তদন্ত কেন্দ্রে নিয়েছি। ইউডি মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ