লুডু খেলার চাল নিয়ে তর্ক, যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা
লুডু খেলার চাল নিয়ে তর্ক, যুবক হত্যা

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরগোপালপুর ইউনিয়নের জালিরচর গ্রামে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১২ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ

প্রত্যক্ষদর্শী শান্ত, শুভ ও রাকিব জানান, তারা চারজন মিলে বাড়ির সামনে একটি ঘরের মধ্যে লুডু খেলছিলেন। এ সময় তাদের পাশে দাঁড়িয়ে খেলা দেখছিলেন প্রতিবেশী মৃত আলম মাতাব্বরের ছেলে সাইদুল মাতাব্বর। লুডু খেলার চাল নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সাইদুল মাতাব্বর একটি হাতুড়ি দিয়ে শাকিল পন্ডিতের মাথায় আঘাত করে।

শাকিল পন্ডিত মাটিতে লুটিয়ে পড়লে শান্ত, শুভ ও রাকিব তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের ব্যবস্থা

মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. মমিন উদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারী সাইদুল মাতাব্বরকে গ্রেফতার করা হয়েছে এবং হত্যায় ব্যবহৃত হাতুড়ি উদ্ধার করা হয়েছে। ওসি আরও জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ