কুমিল্লায় ট্রেনের ইঞ্জিন বিকল ও লাইনচ্যুতি, রেল যোগাযোগ বন্ধ
কুমিল্লায় ট্রেনের ইঞ্জিন বিকল ও লাইনচ্যুতি, রেল যোগাযোগ বন্ধ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ‘সোনার বাংলা এক্সপ্রেসের’ ইঞ্জিন বিকল এবং ‘মেঘনা এক্সপ্রেসের’ লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

দুর্ঘটনার সময় ও স্থান

বুধবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হাসানপুর স্টেশনে ইঞ্জিন বিকল ও একই সময়ে গুণবতী এলাকায় লাইনচ্যুতির ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম জংশন স্টেশন মাস্টার ওমর ফারুক। তিনি বলেন, ‘এক ঘণ্টার বেশি সময় চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। যেকোনো একটি লাইন সচল হলেই যোগাযোগ পুনরায় চালু হবে। এখনও উদ্ধারকারী ট্রেন আসেনি।’

লাইনচ্যুত ও ইঞ্জিন বিকলের বিবরণ

স্থানীয় সূত্রে জানা যায়, নাঙ্গলকোটের হাসানপুর এলাকায় লাইনচ্যুত হয়েছে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস। একই এলাকায় ইঞ্জিন বিকল হয়েছে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের। এতে সারা দেশের সঙ্গে বন্ধ হয়ে গেছে রেল যোগাযোগ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

লাকসাম জংশন স্টেশন মাস্টার ওমর ফারুক জানান, সন্ধ্যা সাড়ে ৭টায় হাসানপুর স্টেশনের আউটারে ইঞ্জিন বিকল হয় সোনার বাংলা এক্সপ্রেসের। রাত ৮টার দিকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস অন্য লাইন দিয়ে যাওয়ার সময় হাসানপুর ও গুণবতী রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থানে লাইনচ্যুত হয়। বিকল্প ইঞ্জিন আনা হচ্ছে। সেটি আসলেও আবার চালু হবে রেল যোগাযোগ।

যাত্রীদের ভোগান্তি

এদিকে রেল যোগাযোগ বন্ধ হওয়ায় লাকসাম ও কুমিল্লা স্টেশনে আটকে পড়েছে একাধিক ট্রেন। এতে ভোগান্তিতে পড়েছে কয়েক হাজার যাত্রী।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ