চট্টগ্রামে কাভার্ডভ্যানচাপায় স্বামী-স্ত্রী নিহত, ঘাতক গাড়ি জব্দ
চট্টগ্রামে কাভার্ডভ্যানচাপায় স্বামী-স্ত্রী নিহত

চট্টগ্রামের পাঁচলাইশ থানা এলাকায় কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী এক দম্পতি নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে মুরাদপুর কনভেনশন হলের সামনে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করেছে।

নিহতদের পরিচয় ও পেশা

নিহতরা হলেন রাউজান উপজেলার ডাবুরা ইউনিয়নের তালুকদার বাড়ির মো. নাজিম উদ্দিন তালুকদার (৪৮) ও তার স্ত্রী তাসলিমা আক্তার (৪০)। নাজিম উদ্দিন ডিসি রোড এলাকায় অবস্থিত ‘উইলস স্টার’ নামে একটি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন বলে জানা গেছে।

দুর্ঘটনার বিবরণ

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে একটি দ্রুতগতির কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দিলে আরোহীরা গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও পুলিশ তাদের উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) অমিতাভ দত্ত যুগান্তরকে জানান, কাভার্ডভ্যানের চাপায় এক দম্পতি নিহত হয়েছেন। ঘাতক গাড়িটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ