পাঁচবিবি সীমান্তে বৃদ্ধকে পুশইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি
পাঁচবিবি সীমান্তে বৃদ্ধকে পুশইনের চেষ্টা বিএসএফের

জয়পুরহাটের পাঁচবিবির হাটখোলা সীমান্তে এক বৃদ্ধকে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার (১৪ জুন) সকাল থেকে হাটখোলা সীমান্তের মেইন পিলার ২৭৯ ও সাব পিলার ২৭ এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবির প্রতিহত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) স্থানীয়দের সহায়তায় তা প্রতিহত করে বৃদ্ধকে ভারত ভূখণ্ডে ফেরত পাঠায়। এ সময় বৃদ্ধকে সীমান্তের শূন্যরেখায় লম্বা সময় বসিয়ে রাখে বিএসএফ। এ ঘটনায় সীমান্তে উত্তেজনা বিরাজ করে।

স্থানীয়দের বর্ণনা

স্থানীয়রা বলেন, সীমান্তসংলগ্ন মাঠে কয়েকজন কৃষক কাজ করছিল। ওই বৃদ্ধ এসে খাবার ও পানি চায় এবং নিজেকে ভারতের নাগরিক পরিচয় দেয়। বিষয়টি হাটখোলা বিজিবিকে জানালে বৃদ্ধকে ভারতে ফেরত পাঠান। তবে বিএসএফ শূন্যরেখায় বৃদ্ধকে লম্বা সময় বসিয়ে রাখে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিজিবির বক্তব্য

বিজিবির নায়েব সুবেদার মাহবুবুর রহমান বলেন, বিএসএফ এক বৃদ্ধকে বাংলাদেশে পুশইন করেছিল। আমরা তাকে পুশব্যাক করেছি। বৃদ্ধটি ভারতের নাগরিক। সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, শূন্যরেখার ৭৫ বছরের বৃদ্ধকে বসিয়ে রাখা হয়েছে। এ সময় উভয় সীমান্তে অবস্থান নেয় বিজিবি-বিএসএফ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ