শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সচেতনতামূলক সভা, বিজিবি টহল জোরদার
শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সভা, বিজিবি টহল জোরদার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল সীমান্তে ভারতীয় সীমান্ত বাহিনীর পুশইন ঠেকাতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া কমলগঞ্জ উপজেলায় ৭ জনকে পুশইনের ঘটনার পর শ্রীমঙ্গলের সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে বিজিবি।

সচেতনতামূলক সভার আয়োজন

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৪ জুন) বিকাল ৪টায় উপজেলার হুগলিয়া হাজী মনছব উল্লা উচ্চ বিদ্যালয়ের হল রুমে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন- শ্রীমঙ্গল থানার ওসি সরকার আব্দুল আল মামুন, বিজিবির কোম্পানি কমান্ডার কামরুল ইসলাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা প্লাবন পাল, স্কুলের প্রধান শিক্ষক কামরুল হাছান, শ্রীমঙ্গল প্রেস ক্লাবের আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিনসহ স্থানীয় জনসাধারণ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুশইনের ঘটনার প্রেক্ষাপট

বৃহস্পতিবার ভোরে পার্শ্ববর্তী কমলগঞ্জ উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী কর্তৃক ৭ নারী-শিশুকে বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের ঘটনায় সতর্কতামূলক এ সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় প্রশাসনের বক্তব্য

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, দেশের সার্বভৌমত্ব সুরক্ষিত রাখতে সব নাগরিকদের সজাগ থাকতে হবে। প্রতিবেশী দেশের সীমান্ত রক্ষীদের পুশইন ঠেকাতে সীমান্তবর্তী এলাকার ওপর নজরদারি বাড়াতে হবে। তিনি ওপার থেকে পুশইনের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী বিজিবি ক্যাম্পে খবর পৌঁছে দেওয়ার জন্য স্থানীয়দের আহ্বান জানান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিজিবির অবস্থান

৫৫ বিজিবির কোম্পানি কমান্ডার কামরুল ইসলাম বলেন, পুশইন ঠেকাতে বিজিবি সার্বক্ষণিক উচ্চ সতর্কতায় রয়েছে। সীমান্ত এলাকায় বিএসএফ জোর করে নারী-পুরুষ বা শিশুদের দেশের অভ্যন্তরে ঠেলে দিলে সঙ্গে সঙ্গে বিজিবির নিকটস্থ ক্যাম্পে জানিয়ে দিতে হবে। কেউ নিজেরা পুশইনে আসা কোনো মানুষের দায়িত্ব নেবেন না। বিজিবি সংবাদ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। বিজিবি কমান্ডার আরও বলেন, পুশইন ঠেকাতে বিজিবি টহল জোরদার করা হয়েছে।