সীমান্তে বিজিবি জাগ্রত, অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর অবস্থান
সীমান্তে বিজিবি জাগ্রত, অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়টি ভারতের সঙ্গে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। একইসঙ্গে সীমান্ত দিয়ে যেন কোনো ধরনের ‘পুশইন’ বা অবৈধ অনুপ্রবেশ না ঘটে, সে বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, কুরবানির পশুরহাটের নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি বিষয়ক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

কাঁটাতারের বেড়া প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

কাঁটাতারের বেড়া নিয়ে বাংলাদেশে কোনো প্রভাব পড়বে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সার্বভৌমত্ব নিয়ে আমরা দুই দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখি। কোন দেশের অঙ্গরাজ্যের একটি নির্বাচন হলে তার ফলাফল তাদের অভ্যন্তরীণ ব্যাপার। কাঁটাতারের বেড়া যদি ভারতীয় সীমানার মধ্যে নো ম্যান ল্যান্ড বজায় রেখে দিতে চায়, সেটা কূটনৈতিকভাবে আলোচনা হবে। কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে আমরা প্রায়োগিকভাবে কিছু দেখিনি। তাদের কেন্দ্র সরকারের পক্ষ থেকে জানাতে হবে, তারপর সেটি কূটনৈতিকভাবে আলোচনা হবে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সাম্প্রদায়িক প্রভাবের শঙ্কা নাকচ

ভারতের অঙ্গরাজ্যের নির্বাচন বা অভ্যন্তরীণ বিষয় নিয়ে বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক প্রভাব পড়ার শঙ্কা নাকচ করে দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বাংলাদেশ সার্বভৌম সমতার ভিত্তিতে বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখে। সীমান্ত দিয়ে কোনো প্রকার অবৈধ অনুপ্রবেশ বা ‘পুশইন’ রোধে বিজিবি সর্বদা জাগ্রত রয়েছে।’

এছাড়া, ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ এবং মহাসড়কের গর্তগুলো দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। ফেরি ও লঞ্চে যাত্রী ও পশু পরিবহনে হেনস্তা বন্ধে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঈদুল আজহা উদযাপন প্রসঙ্গে

স্বরাষ্ট্রমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, সরকারের গৃহীত এসব পদক্ষেপের ফলে দেশবাসী অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে পারবেন। তিনি আরও বলেন, ‘সীমান্ত হত্যা রোধেও বিজিবি সক্রিয় রয়েছে।’