দিনাজপুরে জমি বিরোধে বাবা-ভাইকে খুন, পলাতক দুই ছেলে
দিনাজপুরে জমি বিরোধে বাবা-ভাই খুন, পলাতক দুই ছেলে

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তি তার বাবা ও ভাইকে খুন করেছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১২ মে) সকাল ৭টার দিকে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন একই গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে শহিদুল ইসলাম দুলু (৭০) ও তার ছেলে কাবিল (৩২)।

ঘটনার বিবরণ

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, শহিদুল ইসলামের দুই স্ত্রী। দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে দুই স্ত্রীর সন্তানদের মধ্যে বিরোধ চলছিল। সম্প্রতি ধান কাটার পর দুই পরিবারকে সমানভাবে জমি বণ্টন করে দেন শহিদুল ইসলাম। তবে কয়েক দিন ধরে জমিতে চাষ করা ভুট্টার সমান ভাগ দাবি করে আসছিলেন ছোট স্ত্রীর ছেলে সাকিব (১৮) ও সাদিকুল (৩০)।

মঙ্গলবার ভোরে ভুট্টাখেতে এ নিয়ে বাবা ও ভাইয়ের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা লোহার রড দিয়ে বাবা শহিদুল ইসলাম ও ভাই কাবিলকে আঘাত করে পালিয়ে যান। ঘটনাস্থলেই শহিদুল ইসলামের মৃত্যু হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত কাবিলকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পলাতক অভিযুক্ত

ঘটনার পর থেকে শহিদুল ইসলামের দুই ছেলে সাকিব ও সাদিকুল পলাতক রয়েছেন। নিহত কাবিল বড় স্ত্রীর ছেলে এবং পলাতক সাকিব ও সাদিকুল ছোট স্ত্রীর সন্তান। চিরিরবন্দর থানার ওসি মাহমুদুন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার রড উদ্ধার করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ