হবিগঞ্জে বাস ধর্মঘটে যাত্রী দুর্ভোগ, আন্দোলনের হুঁশিয়ারি
হবিগঞ্জে বাস ধর্মঘটে যাত্রী দুর্ভোগ, আন্দোলনের হুঁশিয়ারি

মৌলভীবাজারে বাসে ভাঙচুর ও শ্রমিকদের মারধরের প্রতিবাদে জেলার অভ্যন্তরীণ সব রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রেখেছে হবিগঞ্জ মোটরমালিক গ্রুপ। মঙ্গলবার সকাল থেকে কোনো ঘোষণা ছাড়া এমন সিদ্ধান্তে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

ঘটনার প্রেক্ষাপট

হবিগঞ্জ মোটরমালিক গ্রুপ জানায়, ৫২ বছর ধরে হবিগঞ্জ-সিলেট ভায়া মৌলভীবাজার রুটে ‘বিরতিহীন এক্সপ্রেস’ পরিবহন চলাচল করছে। ১০ মে মৌলভীবাজার মোটরমালিক গ্রুপ ওই রুটে বিরতিহীন বাসে হামলা, ভাঙচুর ও শ্রমিকদের মারধর করে। এ ঘটনার প্রতিবাদে সকাল থেকে বাস চলাচল বন্ধ রেখেছে মোটরমালিক গ্রুপ।

যাত্রীদের ভোগান্তি

গুরুত্বপূর্ণ এসব সড়কে যান চলাচল বন্ধ থাকায় অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও দূরপাল্লার যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। অনেক যাত্রীকে বিকল্প যানবাহনের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে। কেউ কেউ অতিরিক্ত ভাড়া দিয়ে ছোট যানবাহনে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আন্দোলনের হুঁশিয়ারি

হবিগঞ্জ মোটরমালিক গ্রুপের সদস্যসচিব আবু মঈন চৌধুরী সোহেল বলেন, ‘মৌলভীবাজারের উপর দিয়ে নির্বিঘ্নে বিরতিহীন বাস চলাচল নিশ্চিত করতে প্রশাসন বিকাল ৫টা পর্যন্ত সময় নিয়েছে। এ সময়ের মধ্যে সমস্যার সমাধান না হলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ