পুঠিয়ায় ট্রাকের চাপায় পথচারী নিহত, উত্তেজনায় আগুন ও ভাঙচুর
পুঠিয়ায় ট্রাকের চাপায় পথচারী নিহত, উত্তেজনায় আগুন

রাজশাহীর পুঠিয়ায় দ্রুতগতিতে প্রতিযোগিতা করতে থাকা দুটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা দুটি ট্রাকেই আগুন ধরিয়ে দেন এবং হাইওয়ে পুলিশের একটি গাড়িতে ভাঙচুর চালান। ফলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং প্রায় দুই ঘণ্টার জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।

দুর্ঘটনার বিবরণ

মঙ্গলবার (৫ মে) উপজেলার বিড়ালদহ মাজারের সামনে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আক্কাস আলী (৫৫)। তার বাড়ি চারঘাট উপজেলার থানাপাড়া এলাকায়। বিড়ালদহ বাজারে তার একটি টেইলার্সের দোকান রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে প্রতিযোগিতা করতে থাকা দুটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আক্কাস আলীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা ট্রাক দুটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পবা হাইওয়ে থানা পুলিশের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছলে সেটিতেও ভাঙচুর চালানো হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সাংবাদিকদের ওপর হামলা

ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয়দের রোষানলে পড়েন সাংবাদিকরা। এ সময় দৈনিক যায়যায়দিন পত্রিকার সাংবাদিক মোহাম্মদ আলী ঘটনার ভিডিও ধারণ করতে গেলে তার মোবাইল ফোনসহ আরও কয়েকটি মোবাইল ভাঙচুর করে উত্তেজিত জনতা।

পুলিশের বক্তব্য

পবা হাইওয়ে থানার ইনচার্জ মোজাম্মেল হক কাজী বলেন, 'সকালে জানার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। এ সময় আমাদের হাইওয়ে থানার গাড়ি ভাঙচুর করে স্থানীয় জনতা।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ