সাভারে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণ ও নগদ টাকা লুট
সাভারে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণ ও টাকা লুট

সাভারের আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে ভোররাতে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (২৭ এপ্রিল) ভোর ৪টার দিকে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের চাকল গ্রামের সালাম মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাড়ির মালিক আব্দুস সালাম বাদী হয়ে একটি মামলা করেছেন।

ডাকাতির ঘটনা

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ভোর রাতে ৮ থেকে ১০ সদস্যের সশস্ত্র মুখোশধারী ডাকাত দল দোতলা বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় বাড়ির সবাইকে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে একটি কক্ষে আটক রাখা হয়। পরে ঘরের আলমারি ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকাসহ অন্যান্য মালামাল লুটে নিয়ে যায়। যাওয়ার সময় ডাকাতরা বাড়ির সবাইকে প্রাণনাশের হুমকি দিয়ে যায়।

উদ্ধার ও তদন্ত

পরে সকালে প্রতিবেশীরা তাদের উদ্ধার করেন। আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ লুট হওয়া মালামাল বা এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আশুলিয়া থানার ওসি মো. তারিকুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লুট হওয়া স্বর্ণালংকার ও টাকা উদ্ধার এবং জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ