রূপগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ ২৭ লাখ টাকা লুট
রূপগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ ২৭ লাখ টাকা লুট

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাফিজুর রহমান হিরন নামের এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল হিরন ও তার মাকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও বিদেশি মুদ্রাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। শনিবার (২৫ এপ্রিল) ভোরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের দড়িকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

হিরন জানান, তিনি দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাস করছেন। মায়ের টানে গত শুক্রবার দেশে ফেরেন। শনিবার মধ্যরাত সাড়ে ৩টার দিকে ১২ থেকে ১৫ জনের একটি ডাকাত দল বাড়ির গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে তাকে হাত-পা বেঁধে ফেলে। কোনো ধরনের শব্দ করলে হত্যা করা হবে বলে হুমকি দেয়। একই সঙ্গে তার মাকেও অস্ত্রের মুখে জিম্মি করে রাখা হয়।

তিনি জানান, ডাকাতরা নগদ ২৭ লাখ টাকা, বিদেশি মুদ্রা, মূল্যবান কাপড়-চোপড় ও অন্যান্য মালামাল লুট করে নেয়। ভোর চারটার দিকে ডাকাত দল ঘটনাস্থল ত্যাগ করে। পরে ৯৯৯ নম্বরে কল করে পুলিশের সহযোগিতা চান হিরন। পুলিশ তাকে রূপগঞ্জ থানায় অভিযোগ করতে পরামর্শ দেয়। এরপর তিনি থানায় একটি লিখিত অভিযোগ করেন। দুপুর ১টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নারায়ণগঞ্জ জেলা (গ) সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ