রাউজানে যুবককে গুলি করে হত্যা, বাবা সন্ত্রাসীদের অভিযোগ
রাউজানে যুবককে গুলি করে হত্যা, সন্ত্রাসীদের অভিযোগ

চট্টগ্রামের রাউজানে নানার বাড়ির খামারে সামাজিক অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে কামরুজ্জামান বাবলু (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (২৫ এপ্রিল) ভোরে রাউজান আলীখিল ডিএনও ব্রিক ফিল্ডের পাশে এ ঘটনা ঘটে।

নিহতের পরিচয়

নিহত বাবলু রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের ঢালার মুখ এলাকার আবুল কালাম সওদাগরের ছেলে। তিনি আবুল নঈম সওদাগর বাড়ির সদস্য ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বাড়ির অদূরে নানার বাড়ির খামারে দাওয়াত খেতে যান বাবলু।

ঘটনার বিবরণ

শনিবার ভোরে খামার থেকে বন্ধুসহ কয়েকজনকে নিয়ে বাড়ি ফিরছিলেন বাবলু। পথে জঙ্গল রাউজান আলীখিল ডিএনও ব্রিকফিল্ডের পাশে সড়কের ওপর তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিবারের বক্তব্য

বাবলুর বাবা আবুল কালাম সওদাগর জানান, বাবলু দিনমজুরের কাজ করলেও এলাকায় অন্যায়, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বেশ সোচ্চার ও প্রতিবাদী ছিলেন। এসব কারণে এলাকার বেশ কয়েকজন সন্ত্রাসী তাকে হত্যার হুমকি দিয়ে আসছিল। তারা তাকে হত্যা করে থাকতে পারে। এ বিষয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান নিহতের বাবা।

পুলিশের অবস্থান

রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ