মোংলায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার
মোংলায় মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার

মোংলায় পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

অভিযানের বিবরণ

মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত ৩টার দিকে মোংলা ও রামপাল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতাররা হলেন, বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভার মো. ইমরান হাওলাদারের ছেলে মো. রনি হাওলাদার, রনসেন এলাকার আবু সাঈদ শেখের ছেলে মেহেদী হাসান, মোংলা উপজেলার দিগরাজের মো. মকবুল হোসেনের ছেলে মো. সজীব আহমেদ জয়, ব্যাংক রোডের মো. আব্দুল আলিমের ছেলে মো. সাজেদুল ইসলাম, বুড়িরডাঙ্গার মো. নজরুল শেখের ছেলে মো. নাজমুল শেখ ও ফকিরহাট উপজেলার কাঠালতলা এলাকার মৃত শেখ নবীর উদ্দিনের ছেলে তানভীর হোসেন শাওন।

চুরির ঘটনা

মোংলা থানার ওসি আতিকুর রহমান জানান, মোংলা বন্দরের প্রাণিসম্পদ কোয়ারান্টাইন স্টেশনের অফিস সহকারী শেখ আল-আমিন ও একই এলাকার বাসিন্দা মার্কিন জোয়াদ্দারের দুটি মোটরসাইকেল সম্প্রতি দিগরাজ বাজারের শাহিন হোটেলের সামনে থেকে চুরি হয়ে যায়। সংঘবদ্ধ চোর চক্রের সদস্য রনি এ গাড়ি দুটি অন্যত্র বিক্রি করে দেয় বলে গোয়েন্দা তৎপরতায় চিহ্নিত ও নিশ্চিত করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গ্রেফতার ও আইনি ব্যবস্থা

পরে চোর রনিকে নিয়ে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে মোংলা ও রামপাল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই চোর চক্রের মোট ছয় সদস্যকে আটক করে পুলিশ। পরে ওই চোরদের স্বীকারোক্তিতে তাদের জিম্মায় থাকা চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে বুধবার সকালে থানায় মামলা দায়ের হয়েছে। এরপর তাদেরকে দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ