নড়াইলে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু, মা ছিলেন ঘুমে
নড়াইলে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নড়াইলে পুকুরের পানিতে ডুবে আবু বক্কর (৫) ও ওমর ফারুক (২) নামে দুই শিশু মৃত্যুর খবর পাওয়া গেছে। তারা সম্পর্কে আপন ভাই। বুধবার (১০ জুন) সকালে নড়াইল পৌরসভার ভাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ

নিহতরা ভাটিয়া গ্রামের ভ্যানচালক মাজেদুল শেখের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ছোট ছেলে ফারুককে দুধ পান করাতে করাতে ঘুমিয়ে পড়েন তাদের মা। এরপর ঘর থেকে বের হয়ে বাইরে খেলতে যায় বক্কর ও ফারুক। সকাল ১০টার দিকে তাদের মায়ের ঘুম ভাঙলে দুই সন্তানকে বাড়িতে দেখতে না পেয়ে আশপাশের বিভিন্ন বাড়িতে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু কোথাও না পেয়ে মায়ের অনুমানের ওপর নির্ভর করে বাড়ির পাশের একটি পুকুরে খোঁজ করেন স্থানীয়রা।

উদ্ধার ও হাসপাতালে নেওয়া

সাড়ে ১০টার দিকে পুকুর থেকে ডুবে থাকা অবস্থায় বক্কর ও ফারুককে উদ্ধার করা হয়। পরে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

নড়াইল সদর থানার ওসি অজয় কুমার কুন্ডু বলেন, ঘটনাটি বেদনাদায়ক। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ