বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু জামালপুরে
বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিদ্যুতের তার চুরি করতে গিয়ে নিপু (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার রাতের কোনো এক সময় উপজেলার কামরাবাদ ইউনিয়নের বীর বড়বাড়ীয়া গামার বিলে মজিবর রহমানের সেচপাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের পরিচয়

নিহত নিপু উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়ীয়া পূর্বপাড়া গ্রামের উসমান আলীর ছেলে। স্থানীয়রা অভিযোগ করেছেন, নেশার টাকা জোগাতেই তিনি এই চুরির ঘটনা ঘটিয়েছিলেন।

ঘটনার বিবরণ

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের বীরবড়বাড়ীয়া গামার বিলে মজিবর রহমান ও মিস্টারের সেচপাম্পের জন্য টাঙানো সার্ভিস তার চুরি করতে যান নিপু। এ সময় সার্ভিস তারে বিদ্যুতায়িত হয়ে সেখানেই তার মৃত্যু হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সোমবার সকালে পথচারীরা মাটিতে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে থাকতে দেখে সরিষাবাড়ী থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে।

পুলিশের বক্তব্য

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ওসি মোহাম্মদ ইকবাল হোসেন জানান, বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যান নিপু। তার লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্ত এবং আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ