বজ্রপাতের শব্দে মেঘনায় পড়ে যাওয়া যুবকের লাশ উদ্ধার
বজ্রপাতে মেঘনায় পড়ে যাওয়া যুবকের লাশ উদ্ধার

বরিশালের হিজলায় বজ্রপাতের শব্দে ইঞ্জিনচালিত নৌকা (ট্রলার) থেকে মেঘনা নদীতে পড়ে নিখোঁজ অপু সিকদারের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকাল ৭টার দিকে মেঘনার দুর্গাপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিখোঁজের ঘটনা

অপু সিকদার (৩৮) উপজেলার হরিনাথপুর ইউনিয়নের টুমচর গ্রামের বাবুল সিকদারের ছেলে। তিনি শনিবার সন্ধ্যা ৬টার দিকে ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়েছিলেন। প্রায় ১৩ ঘণ্টা পর তার লাশ উদ্ধার করেন স্বজন ও স্থানীয় জেলেরা।

ট্রলার চালকের বর্ণনা

ট্রলার চালক সিদ্দিক মাঝি জানান, তারা ঢাকা থেকে সিমেন্ট নিয়ে হিজলা বন্দরে ফিরছিলেন। সন্ধ্যা ৬টার দিকে ট্রলারটি মেঘনা নদীর হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের দুর্গাপুর এলাকায় পৌঁছলে ঝড় ও বজ্রসহ বৃষ্টি শুরু হয়। হঠাৎ বিকট শব্দে ট্রলারে থাকা ৪ জনের মধ্যে অপু সিকদার ছিটকে নদীতে পড়ে যান এবং আলমগীর সিকদার নামের একজন জ্ঞান হারান। পরে স্থানীয়দের সহায়তায় আলমগীরকে উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং অপু সিকদারের খোঁজ শুরু হয়। পরে অপুর লাশ পাওয়া যায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

হিজলা নৌপুলিশের পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল বলেন, ট্রলার থেকে পড়ে নদীতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। স্বজনদের অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ