কুমিল্লা সদর দক্ষিণের রতনপুরে বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক যাত্রী। শনিবার (৬ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের রতনপুর কোল্ড স্টোরের বিপরীতে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি বলে জানায় পুলিশ।
দুর্ঘটনার বিবরণ
স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের রতনপুর নামক স্থানে কুমিল্লা শহরমুখী শাহআলী সুপার নামক যাত্রীবাহী বাস একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। এ সময় আরও এক যাত্রী গুরুতর আহত হন। তবে, বাস যাত্রীদের তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
উদ্ধার ও তদন্ত
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন নিহত ও আহতদের উদ্ধারে এগিয়ে আসে। পরে হাইওয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা থানায় নিয়ে যায়। লাকসাম ক্রসিং হাইওয়ে থানার এসআই আনিস জানান, তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।



