ঝিনাইদহে আধিপত্য বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত ৬২
ঝিনাইদহে আধিপত্য বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত ৬২

ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৬২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী ও বয়স্ক ব্যক্তিরাও রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি। বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে আটটার দিকে শৈলকুপার বিষ্ণুপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা। স্থানীয় সূত্র জানায়, বিষ্ণুপুর গ্রামের মতিউর রহমান ও কফিল উদ্দিন মেম্বারের দুটি সামাজিক গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

সংঘর্ষের বিস্তারিত

এ বিরোধের জেরে উভয়পক্ষের লোকজন সকালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় অন্তত ১৫টি বাড়ি ঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনায় আহত ৪৫ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হয়েছেন আরও অন্তত ১৭ জন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, সামাজিক বিরোধ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ