গোমস্তাপুর সীমান্তে ২৮ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ
গোমস্তাপুর সীমান্তে ২৮ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে ২৮ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর তৎপরতা ও বাধার মুখে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি।

ঘটনার বিবরণ

বৃহস্পতিবার (৪ জুন) ভোরে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধীনস্থ বাঙ্গাবাড়ি বিওপির সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। অনুপ্রবেশ চেষ্টাকারীদের মধ্যে ১২ পুরুষ, ১০ নারী এবং ৬ জন শিশু রয়েছে।

বিজিবির বক্তব্য

নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বুধবার ৩টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ বাঙ্গাবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২০৩/৬-আর দিয়ে ১২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা ২৮ জনকে বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের চেষ্টা করে। খবর পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এ সময় ওই ব্যক্তিদের ভারতীয় সীমান্তের শূন্য রেখার ভেতরে অবস্থানরত অবস্থায় শনাক্ত করে। বর্তমানে তারা নোম্যানসল্যান্ড এলাকায় অবস্থান করছে।

সীমান্তে জোরদার নজরদারি

বিজিবির এ অধিনায়ক জানান, বিএসএফ সীমান্তে অতিরিক্ত জনবল মোতায়েন করেছে। একই সঙ্গে বিজিবিও সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ