টেকনাফের নাফ নদীতে জেলেদের লক্ষ্য করে গুলি, আতঙ্ক
টেকনাফের নাফ নদীতে জেলেদের লক্ষ্য করে গুলি

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ ধরার সময় জেলেদের লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে একটি সশস্ত্র গ্রুপ। এতে বেড়িবাঁধে ঘুরতে যাওয়া লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার (৩০ মে) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে টেকনাফের হ্নীলা স্লুইচগেট সংলগ্ন নাফ নদীতে এ ঘটনা ঘটে। ওই এলাকায় বসবাসরত স্থানীয়দের সঙ্গে কথা বলে এই তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া গেছে।

স্থানীয় বাসিন্দার বর্ণনা

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ তারেক জানান, শনিবার বিকেলের দিকে আমরা কয়েকজন মিলে হ্নীলা স্লুইচগেট সংলগ্ন সীমান্তের বেড়িবাঁধে ঘুরছিলাম। সেখানে আরও অনেক লোকজন ছিল। এ সময় দেখি, মিয়ানমারের রাখাইন সীমান্তের দিক থেকে ইঞ্জিনচালিত নৌকায় করে সশস্ত্র একটি গ্রুপ নাফ নদীতে এসে মাছ ধরতে যাওয়া কয়েকজন জেলেকে ধাওয়া করে। পরে জেলেরা নদী থেকে পালিয়ে এপারের হ্নীলা সীমান্তে চলে আসার সময় তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করা হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় সীমান্তের বেড়িবাঁধে ঘুরতে যাওয়া লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সশস্ত্র গ্রুপটি জেলেদের ফেলে রাখা নৌকা ও জাল নিয়ে আবার মিয়ানমার সীমান্তের ভেতরে চলে যায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রশাসনের প্রতিক্রিয়া

টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. এম অনীক চৌধুরী বলেন, শনিবার বিকেলের দিকে হ্নীলা সংলগ্ন নাফ নদীতে গোলাগুলির একটি ঘটনার কথা শুনেছি। এ বিষয়ে বিজিবির সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ