৭ দিনে নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার, ৯৬ মামলা
৭ দিনে নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার, ৯৬ মামলা দায়ের

দেশের বিভিন্ন অঞ্চলের নদী থেকে গত সাত দিনে ১৭ জনের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। একই সময়ে তিনটি হত্যা মামলাসহ মোট ৯৬টি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

অভিযানে জব্দ ও গ্রেফতার

নৌ-পুলিশ জানায়, গত সাত দিনে দেশের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ২ কোটি ৩১ লাখ ৭৩ হাজার ৬৭৫ মিটার অবৈধ জাল, ২ হাজার ৮৯৬ কেজি মাছ, ১ লাখ ৯৯ হাজার ৫০০ বাগদা চিংড়ির রেণু এবং ৪৯০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়। এছাড়া নদী থেকে ১৭৯টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।

বাল্কহেড ও ড্রেজার জব্দ

অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় ১০৪টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ-আদালতে মামলা দায়ের করা হয়। এছাড়া দুটি ড্রেজার জব্দ করা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গ্রেফতার ও মামলার বিবরণ

সাত দিনব্যাপী এই অভিযানে ৩০২ জন আসামিকে গ্রেফতার করা হয়। মোট ৯৬টি মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে ৬৩টি মৎস্য আইন, ১৩টি বেপরোয়া গতি আইন, একটি বালুমহাল, একটি মাদক, ১১টি অপমৃত্যু, একটি ডাকাতি, একটি অপহরণ, একটি চাঁদাবাজি, একটি বিশেষ ক্ষমতা আইন এবং তিনটি হত্যা মামলা রয়েছে। এছাড়া ১৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ