গড়াই নদীতে ডুবে দুই এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
গড়াই নদীতে ডুবে দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

কুষ্টিয়ার গড়াই নদীতে গোসল করতে নেমে দুই এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা পরস্পরের বন্ধু। বুধবার দুপুর ৩টার দিকে শহরসংলগ্ন হরিপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের পরিচয়

নিহতরা হলেন সদর উপজেলার হাটশহরিপুর এলাকার নুরুল ইসলামের ছেলে সাকিবুল ইসলাম (১৭) এবং মাহাবুল ইসলামের ছেলে অপূর্ব ইফতি তাইফ (১৬)। তারা দুজনই হাটশহরিপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল।

ঘটনার বিবরণ

পরিবার ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বুধবার পরীক্ষা শেষে তীব্র গরমে প্রশান্তি পেতে দুই বন্ধু গড়াই নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে নদীর স্রোতে তলিয়ে যান তারা। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে ফায়ার সার্ভিসে খবর দেয়। তবে ফায়ার সার্ভিস পৌঁছার আগেই তাদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ফায়ার সার্ভিসের বক্তব্য

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী বলেন, খবর পেয়ে কর্মীরা ঘটনাস্থলে যান। তবে আগেই স্থানীয়রা দুই শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

শোকের ছায়া

দুই শিক্ষার্থীর এমন অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তাদের অকাল প্রয়াণে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ