দিনাজপুরে পুকুরে ডুবে সহোদর ভাই-বোনের মৃত্যু
দিনাজপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই সহোদর শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাতটায় উপজেলার খয়েরবাড়ি কুটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু দুটি হলো সাবিয়া জান্নাত (৬) ও মো. সিয়াম (৪)। তাদের বাবা শাহিন আলম পেশায় মুদিদোকানি এবং বাড়ির পাশেই তার দোকান রয়েছে।

ঘটনার বিবরণ

শিশুদের মা কেয়া বেগম ও স্বজনরা জানান, বাড়ির পাশেই একটি খেলার মাঠ রয়েছে, যার পাশেই একটি পুকুর অবস্থিত। সকালে নাশতা তৈরির সময় মা কেয়া বেগম বাড়িতে ছিলেন, আর বাবা শাহিন আলম দোকান খুলেছিলেন। এসময় জান্নাত, সিয়াম ও আরেক শিশু মাঠে খেলছিল।

একপর্যায়ে পুকুরের পানিতে একটি বোতল ভাসতে দেখে সেটি তুলতে যায় সিয়াম। পানিতে নেমে হাবুডুবু খেতে খেতে সে তলিয়ে যায়। বোন সাবিয়া জান্নাত ভাইয়ের অবস্থা দেখে পানিতে নেমে পড়লে সেও তলিয়ে যায়। পুকুর পাড়ে থাকা আরেক শিশু দৌড়ে বাড়ি এসে খবর দেয়। পরে মা-বাবা ও অন্যরা পুকুর থেকে শিশু দুটিকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রতিক্রিয়া

উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান বলেন, ‘ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে যাই। মাঠে কয়েকজন শিশু খেলছিল। মাঠের পাশেই পুকুর। হয়তো কোনোভাবে পুকুরে নেমে পানিতে ডুবে মারা গেছে। বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে।’

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা শোকে মুহ্যমান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ