সুন্দরবনে ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ করল বনদস্যু জাহাঙ্গীর বাহিনী
সুন্দরবনে ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ বনদস্যুদের

সুন্দরবনে ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ করেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী। মঙ্গলবার (১৯ মে) দিবাগত গভীর রাতে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলারচর এলাকার নদী থেকে তাদের অপহরণ করা হয়। অপহৃতরা হলেন— পাথরঘাটার রুহিতা এলাকার ইয়াসিন (২৫), মাসুম (৫৮), সেলিম (২৫), জাকির (২৮), হোসেন (৩০), তৌহিদ (২৮), ইয়াসিন (২০), মাহবুব (২৪), হানিফ (৩৫), হৃদয় (২৬), ইব্রাহিম (৪০) ও সুমন (২৭)।

ঘটনার বিবরণ

জেলেদের মহাজন নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশে অনিচ্ছুক শরণখোলার রাজাপুর এলাকার মৎস্য ব্যবসায়ী জানান, মঙ্গলবার দিবাগত গভীর রাতে সুন্দরবনের ফুসফুসেরচরের কাছে সাগর মোহনায় মাছ ধরাতে গেলে জেলেদের নৌকা ও ট্রলারে হামলা করে একটি ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ করে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী। এছাড়া দস্যুদের কবলে আরও কয়েকজন জেলে আটক রয়েছেন। সশস্ত্র দস্যুরা সংখ্যায় ১৫-১৬ জন এবং বিশেষ এক ধরনের পোশাক পরা ছিল বলে জানান ওই মহাজন।

অভিযান ও প্রতিক্রিয়া

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমান বলেন, গতরাতে ফুসফুসেরচর এলাকায় ট্রলারসহ ১২ জেলে অপহরণের খবর পেয়ে দস্যুদের ধরতে রাতেই বনরক্ষীরা অভিযানে নেমেছেন। এখন পর্যন্ত অপহৃত জেলেদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শরণখোলা থানার ওসি মো. শামিনুল হক বলেন, সুন্দরবনে ১৭ জন জেলে অপহরণের খবর তিনি শুনেছেন। কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ