চট্টগ্রাম বন্দরে থাই নাবিকের ছুরিকাঘাতে নিহত
চট্টগ্রাম বন্দরে থাই নাবিক ছুরিকাঘাতে নিহত

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাইল্যান্ডের পতাকাবাহী একটি জাহাজে দুই থাই নাবিকের মারামারির ঘটনায় ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার ‘এমভি কেপিপি-০১’ সন্ধ্যার পর জাহাজে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক।

নিহত নাবিকের পরিচয়

নিহত থাইল্যান্ডের নাবিকের নাম রাফিফং ক্লাহান (৩০)। তিনি জাহাজটিতে অয়েলার পদে কর্মরত ছিলেন। ঘটনায় জাহাজের আরেক নাবিক থাইল্যান্ডের নাগরিক তুরাকর্ণ বুরুসিকে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ।

ঘটনার বিবরণ

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট শ্যাম শিপিং এজেন্সির হেড অব অপারেশন ইমরানুল হক বলেন, ‘বন্দরের বহির্নোঙরে চার্লি অ্যাংকরেজে জাহাজটি অবস্থান করছিল। সন্ধ্যার পর জাহাজের দুই নাবিকের মধ্যে মারামারি হয়। এতে একজন ছুরিকাঘাতে মারা গেছেন।’ জাহাজটি চট্টগ্রামে আনা হয়েছে স্ত্র্যাপ করার জন্য। এটি ভাঙার জন্য আনোয়ারা থেকে সীতাকুণ্ড উপকূলে নিয়ে যাওয়া হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক বলেন, হাসপাতালে আনা ব্যক্তির দেওয়া তথ্যে জানা গেছে, চট্টগ্রামের আনোয়ারা থানাধীন সমুদ্রের চার্লি অ্যানকর পয়েন্টে এমভি কেপিপি-০১ জাহাজে কর্মরত দুইজন বিদেশি ক্রু-এর মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে একপর্যায়ে ভিকটিমকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ