কিশোরগঞ্জে গলায় ইট ও কোমরে বালুর বস্তা বাঁধা কিশোরের লাশ উদ্ধার
কিশোরগঞ্জে গলায় ইট ও বস্তা বাঁধা কিশোরের লাশ উদ্ধার

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় গলায় ইট ও কোমরে বালুর বস্তা বাঁধা অবস্থায় এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) বিকাল ৫টার দিকে উপজেলার ধনপুর ইউনিয়নের কালিবাড়ি চরের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহতের পরিচয়

নিহত আরিক মিয়া (১২) নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার পাঁচহাট গ্রামের রেজেক মিয়ার ছেলে। এর আগে গত ১১ মে রাতে নিজ বাড়ি থেকে সে নিখোঁজ হয়।

পরিবারের বক্তব্য

নিহতের পরিবার ও একাধিক সূত্রে জানা গেছে, নিখোঁজ হওয়ার পর গত পাঁচ দিন ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় খালিয়াজুড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করেন পরিবারের সদস্যরা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঘটনার বিবরণ

শনিবার বিকালে ঘটনাস্থলে চর এলাকায় কয়েকজন যুবক ঘাস কাটতে গিয়ে একটি ডোবায় লাশ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে ইটনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। স্বজনরা লাশটি আরিকের বলে শনাক্ত করেন।

ইটনা থানার ওসি সোহেব মিয়া বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া তার গলায় ইট ও কোমরে বালুর বস্তা বাঁধা ছিল। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রোববার কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ