ইরানের সাবেক নেতা খামেনির শেষ বিদায়ের প্রস্তুতি, জানাজা ৪ জুলাই
খামেনির শেষ বিদায়ের প্রস্তুতি, জানাজা ৪ জুলাই

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায়ের প্রস্তুতি চলছে। আগামী কয়েক দিনের মধ্যে দেশজুড়ে একাধিক ধাপে তার জানাজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। ধারণা করা হচ্ছে, এটি ইরানের ইতিহাসের অন্যতম বৃহৎ রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে পরিণত হবে।

জানাজার কর্মসূচি

প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৪ জুলাই রাজধানী তেহরানে খামেনির মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। এরপর তেহরানের প্রধান সড়কগুলোতে শোকযাত্রা অনুষ্ঠিত হবে। পরে তার মরদেহ পবিত্র শহর কোমে নেওয়া হবে।

এরপর ইরাকের নাজাফ ও ঐতিহাসিক কারবালায়ও শেষ শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হবে। কারবালা থেকে ৯ জুলাই খামেনির জন্মস্থান মাসহাদে নেওয়া হবে তার মৃতদেহ। সেখানেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আন্তর্জাতিক অংশগ্রহণ

খামেনির শেষ বিদায়ে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিদের অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। এতে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি হতে পারে। ধারণা করা হচ্ছে, খামেনিকে বিদায় জানাতে দুই কোটির বেশি মানুষ জড়ো হতে পারেন।

বাংলাদেশ থেকেও একটি প্রতিনিধিদল এ অনুষ্ঠানে অংশ নিতে পারে। পাশাপাশি পাকিস্তান, ভারতসহ বিভিন্ন দেশের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানিয়েছে ইরান।

প্রেক্ষাপট

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের যৌথ হামলায় প্রাণ হারান ৮৬ বছর বয়সী খামেনি। সূত্র: আলজাজিরা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ