বিএনপি বাবরের আমন্ত্রণে হাওরাঞ্চলে যাচ্ছেন দুই প্রতিমন্ত্রী
বিএনপি বাবরের আমন্ত্রণে হাওরাঞ্চলে যাচ্ছেন দুই প্রতিমন্ত্রী

নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে নেত্রকোনার মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলায় যাচ্ছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শুক্রবার (৩ জুলাই) তারা এই সফরে আসবেন বলে জানা গেছে।

সফরের বিস্তারিত ও অনুষ্ঠানসূচি

মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাদির হোসেন শামীম বিষয়টি নিশ্চিত করেছেন। সফর উপলক্ষে মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীতে বিভিন্ন পথসভা ও হাওড়াঞ্চলে পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রথমে মদন উপজেলার উচিতপুর ঘাট এলাকায় পথসভা অনুষ্ঠিত হবে, সেখানে দুই প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য বাবর পোনামাছ অবমুক্ত করবেন। এরপর খালিয়াজুরী উপজেলার বিভিন্ন স্থানে পোনামাছ অবমুক্তকরণ শেষে রেলপথ প্রতিমন্ত্রীর পূর্বপুরুষের বাড়ি মোহনগঞ্জের তেঁতুলিয়ার ট্রলার ঘাট এলাকায় আরেকটি পথসভা ও পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠিত হবে। পরে মোহনগঞ্জ রেলস্টেশন পরিদর্শন শেষে তারা ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন।

প্রতিমন্ত্রীদের পরিচিতি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রচার সম্পাদক এবং টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য। অন্যদিকে সড়ক পরিবহণ ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ঢাকা-৯ আসনের সংসদ সদস্য। তার পূর্বপুরুষের বাড়ি মোহনগঞ্জ উপজেলার তেঁতুলিয়ায়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্থানীয় নেতার প্রতিক্রিয়া

মদন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার বলেন, "বর্তমান সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর ভাইয়ের আমন্ত্রণে, শুক্রবার মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীতে আগমন করছেন দুই প্রতিমন্ত্রী। তাদের বরণের অপেক্ষায় আছে হাওড়বাসী। তাদের আগমনে হাওড়াঞ্চলের মৎস্যজীবীদের সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে বলে আশা করছি।" তিনি আরও বলেন, "মোহনগঞ্জ হতে আটপাড়া, মদন, কেন্দুয়া হয়ে আঠারো বাড়ি পর্যন্ত রেল লাইন স্থাপনের জন্য হাওড়বাসীর পক্ষে দাবি জানাচ্ছি।"