নবীনগরে যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ ফের গ্রেফতার
টাইগার সোহেল ফের গ্রেফতার নবীনগরে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা মো. সোহেল মিয়া ওরফে টাইগার সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) রাতে উপজেলার জিনোদপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। সোহেল মিয়া জিনোদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রার্থী ছিলেন।

একাধিক মামলায় অভিযুক্ত

পুলিশ জানায়, তার বিরুদ্ধে নবীনগর থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়াও ৫ আগস্টের পর স্থানীয় হাসান মিয়ার বাড়িতে ডাকাতির অভিযোগে তাকে আগেও গ্রেফতার করা হয়েছিল। স্থানীয়রা জানায়, এলাকায় মারামারি, চাঁদাবাজি, ডাকাতি, মাদক, নারী কেলেঙ্কারিসহ নানা অপরাধের সঙ্গে জড়িত ছিলেন সোহেল। তিনি একসময় নিজেকে ‘টাইগার সোহেল’ হিসেবে পরিচয় দেওয়া শুরু করেন এবং এলাকায় মাদকের গডফাদার হিসেবে পরিচিত ছিলেন।

এমপির আশ্রয়ে উত্থান

নাম প্রকাশ না করার শর্তে এলাকার একাধিক ব্যক্তি জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের এমপি এবাদুল করিম বুলবুলের আশ্রয়ে সোহেলের নানাভাবে উত্থান হয়। এমপির প্রভাবে জিনোদপুর বাজার কমিটির সভাপতিও নির্বাচিত হন তিনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সন্ত্রাস বিরোধী আইনে চালান

নবীনগর থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী বলেন, “টাইগার সোহেল নামে গ্রেফতার যুবলীগ নেতা চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে মারামারি, মাদক, চাঁদাবাজি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। তাকে সন্ত্রাস বিরোধী আইনে আদালতে চালান করা হবে।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ