জান্নাতের টিকিট বিলিয়ে ধর্ষণ? সংসদে শামীম কায়সারের কড়া সমালোচনা
জান্নাতের টিকিট বিলিয়ে ধর্ষণ? সংসদে শামীম কায়সারের সমালোচনা

জাতীয় সংসদে একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে কড়া সমালোচনা করেছেন গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার। তিনি বলেন, ‘বাজারে মাঝে মাঝে ন্যারেটিভ চালানোর চেষ্টা হয়— জান্নাতের সোল এজেন্ট নাকি একটা ওজন মাপার পাল্লা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। জান্নাতের টিকিট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।’

বাজেট আলোচনায় অংশ

রবিবার (১৪ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের কার্যদিবসে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ধর্মের নামে ন্যারেটিভ

সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার বলেন, ‘ধর্মের নামে নানা ধরনের ন্যারেটিভ তৈরির চেষ্টা হলেও বাস্তবতা ভিন্ন কথা বলে। আমরা একটা জবাবদিহিতামূলক সরকার, সংসদ এবং নিজের দলের ভেতরে যে পরিবেশটা এখন দেখতে পাচ্ছি, তারই ফলশ্রুতিতে একটি আত্মসমালোচনা না করলেই নয়।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নারী স্বাধীনতা ও ধর্মীয় মূল্যবোধ

নারী স্বাধীনতা ও ধর্মীয় মূল্যবোধ প্রসঙ্গে শামীম কায়সার বলেন, ‘দাড়ি-টুপি থাকলেই যে নারী স্বাধীনতা কিংবা হিজাব-নিকাবের প্রতি সম্মান থাকবে, বিষয়টি এমন নয়। ব্যক্তি স্বাধীনতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের প্রশ্নে আমাদের আরও সচেতন হতে হবে।’

ইসলামের পতাকা ও রাজনীতি

সংসদ সদস্য আরও বলেন, ‘ইসলামের মূল্যবোধ নিয়ে রাজনীতি করার দাবি অনেকেই করেন। তবে বাস্তবে নানা গুরুত্বপূর্ণ প্রশ্নে তাদের অবস্থান সবসময় স্পষ্ট নয়। আমরা এমনও দেখেছি, ইসলামের পতাকা হাতে নিয়ে হিকমা অবলম্বন করতে গিয়ে বৈশ্বিক পরিস্থিতিতে রাজনৈতিক অবস্থা বিবেচনায় অনেক সময় শরিয়া আইনের ব্যাপারে প্রশ্ন আসলে এড়িয়ে যেতে দেখেছি।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সংবিধান ও ধর্মীয় মূল্যবোধ

তিনি দাবি করেন, বাংলাদেশের সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন এবং রাষ্ট্রীয় পরিসরে ধর্মীয় মূল্যবোধের প্রতিফলনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূমিকা রয়েছে। ‘দুয়ারে দুয়ারে লেখা সর্বশক্তিমান আল্লাহ এটা হলো ফ্যাক্ট। এই বৈশ্বিক পরিস্থিতিতে এই অবস্থায়ও হিকমা অবলম্বন করার প্রয়োজন পড়েনি, এটাই ফ্যাক্ট।’

বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি ধর্ম, ব্যক্তি স্বাধীনতা এবং জনপরিসরে প্রচলিত বিভিন্ন রাজনৈতিক বয়ান নিয়েও মন্তব্য করেন।