কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় ছাত্রশিবির নেতা নিহত
কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় ছাত্রশিবির নেতা নিহত

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল্লাহ বিন জহির নামে এক ছাত্রশিবির নেতা নিহত হয়েছেন। বুধবার (২৫ জুন) রাতে নগরীর ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে। নিহত জহির (২৬) নগরীর ২৬ নম্বর ওয়ার্ড ছাত্রশিবিরের সেক্রেটারি ছিলেন। তিনি জেলার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে।

দুর্ঘটনার বিবরণ

দলীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের সামনে সড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে কুমিল্লা মেডিক্যাল সেন্টারে তার মৃত্যু হয়।

প্রতিক্রিয়া

কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের সভাপতি হাছান আহমেদ ও সেক্রেটারি নাজমুল হাসান বলেন, "আব্দুল্লাহ বিন জহিরের আকস্মিক মৃত্যুতে সংগঠন একজন নিবেদিতপ্রাণ কর্মীকে হারিয়েছে। ইসলামী আন্দোলনের পথে তার অবদান ও স্মৃতি সংগঠনের নেতাকর্মীদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে।"

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, "এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। স্বজনরা তার লাশ গ্রহণ করে নিয়ে গেছেন।"

শোকবার্তা

এক শোকবার্তায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ বলেন, "আব্দুল্লাহ বিন জহির ছিলেন একজন সৎ, কর্মঠ ও নিবেদিতপ্রাণ কর্মী। ছাত্রসমাজের মাঝে ইসলামের আদর্শ পৌঁছে দিতে তার ত্যাগ ও অবদান সংগঠন চিরকাল স্মরণ রাখবে।"

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ