জামায়াতের রাজনৈতিক ইতিহাস নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা
জামায়াতের ইতিহাস নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক ইতিহাস তুলে ধরে দলটির সমালোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ১৯৪১ সালে ব্রিটিশ ভারতের লাহোরে প্রতিষ্ঠিত জামায়াতে ইসলামী ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পক্ষেও ছিল না, আবার ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতারও বিরোধিতা করেছে।

সংসদে বাজেট আলোচনায় বক্তব্য

রবিবার (২৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৭তম দিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ চলাকালে তৎকালীন গভর্নর এ এম মালেকের মন্ত্রিসভায় জামায়াত নেতারা অংশ নিয়েছিলেন। স্বাধীনতার পর ১৯৭৯ সালে ধর্মভিত্তিক রাজনীতি করার সুযোগ পেয়ে দলটি পুনর্গঠিত হয়। এরপর বিভিন্ন সময়ে তারা সুবিধাবাদী রাজনৈতিক জোটে যুক্ত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জামায়াতকে আন্তর্জাতিক সংগঠনের শাখা উল্লেখ

জামায়াতকে একটি আন্তর্জাতিক সংগঠনের শাখা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দলটির রাজনৈতিক অবস্থান ও অতীত ভূমিকা নিয়ে জনগণের সামনে বাস্তব ইতিহাস তুলে ধরা প্রয়োজন।

দলটির ৯৩ পৃষ্ঠার নির্বাচনি ইশতেহার সংসদে তুলে ধরে তিনি প্রশ্ন রেখে বলেন, মুখে ইসলাম প্রতিষ্ঠার কথা বলা হলেও সেখানে শরিয়াহ আইন, ইসলামী রাষ্ট্র, ইসলামী সমাজব্যবস্থা কিংবা ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠার কোনও অঙ্গীকার নেই। তাহলে জামায়াত আসলে কেমন ইসলামী দল?

বিভিন্ন ইস্যুতে জবাব

স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে জামায়াতের রাজনৈতিক ইতিহাস, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, অর্থনীতি এবং ইসলামী ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের শেয়ার বিক্রি নিয়ে চলমান বিতর্কেরও জবাব দেন।

জামায়াতকে একটি ‘আন্তর্জাতিক সংগঠনের শাখা’ উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, দলটির নামের সঙ্গে ইসলাম থাকলেও তাদের রাজনৈতিক কর্মসূচিতে ইসলামী রাষ্ট্র বা শরিয়াভিত্তিক বিচারব্যবস্থা প্রতিষ্ঠার কোনও প্রতিশ্রুতি নেই।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ