ব্রাজিলের হারে নেইমারকে নিয়ে স্ট্যাটাস, কয়েক ঘণ্টা পর সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
নেইমারের জন্য হার মানতে পারছি না স্ট্যাটাসের পর যুবক নিহত

চট্টগ্রামের বাঁশখালীতে ফেসবুকে ‘নেইমারের জন্য হারটা মানতে পারছি না’ স্ট্যাটাস দেওয়ার কয়েক ঘণ্টা পর সড়ক দুর্ঘটনায় জুয়েল রানা নামে এক ব্রাজিল সমর্থক নিহত হয়েছেন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভার দারোগাবাজার এলাকার ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিবরণ

মৃত জুয়েল রানা (২৮) উপজেলার চাম্বল সিকদার দোকান এলাকার শামসুল আলমের পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগে বিশ্বকাপ ফুটবলের শেষ ১৬ পর্বে নরওয়ের কাছে ব্রাজিল হেরে যাওয়ায় নিজের ফেসবুক আইডিতে তিনি স্ট্যাটাস দেন: ‘দল করি, হারবে-জিতবে কিন্তু নেইমারের জন্য হারটা মানতে পারছি না।’

পুলিশের বক্তব্য

বাঁশখালী থানার ওসি মো. রবিউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, জুয়েল রানা নামের একজন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পরে বিস্তারিত জানানো হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ