পটিয়ায় বিএনপি কার্যালয়ে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
পটিয়ায় বিএনপি কার্যালয়ে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগ

চট্টগ্রামের পটিয়ায় বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তরা তালা ভেঙে ঢুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার ছনহরা ইউনিয়নের দক্ষিণ ছনহরা এলাকার বিএনপি অফিসে এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ

বিএনপি অফিসে একই ফ্রেমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনামের ছবিও ছিল। তবে কারা ওই ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।

ওই ঘটনায় ছনহরা ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. ইদ্রিস মিয়া বাদী হয়ে পটিয়া থানায় মঙ্গলবার সন্ধ্যায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

লুটপাত ও ভাঙচুর

জানা গেছে, ঘটনার রাতে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা কার্যালয়ের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা অফিসে থাকা ছবির ফ্রেম ভাঙচুর করে। এছাড়া অফিসের প্লাস্টিকের চেয়ার ও টেবিল, একটি স্ট্যান্ড ফ্যানসহ বেশ কিছু মূল্যবান কাগজপত্র লুট করে নিয়ে যায়।

প্রতিক্রিয়া

পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম জানান, দুর্বৃত্তরা গভীর রাতে বিএনপির কার্যালয়ে ঢুকে ভাঙচুর করার খবর তিনিও পেয়েছেন। এ ঘটনায় নিন্দা জানানো হয়েছে।

পটিয়া থানার ওসি জিয়াউল হক জানান, বিএনপি অফিসে তালা ভেঙে ঢুকে দুর্বৃত্তরা ভাঙচুর করেছে। তবে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের কোনো আলামত পাওয়া যায়নি। খবর পাওয়ার পর ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে। ওই ঘটনার তদন্ত চলছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ