লক্ষ্মীপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ
লক্ষ্মীপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা দাবি

লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপি নেতা শাহজাহান কবিরাজের কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে সাবেক যুবদল নেতা জাকির হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে। বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান কবিরাজ উত্তর চরবংশী গ্রামে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে যা বলা হয়

শাহজাহান কবিরাজের ভাষ্যমতে, তার ক্রয় করা ৫৮ শতাংশ জমি পরবর্তীতে বিক্রি করেছেন। এখন জাকির, তার ভাই তোফাজ্জল, মুরাদ, ছিদ্দিক ও জাহেরসহ একটি চক্র তার কাছে ৫ লাখ টাকা চাঁদা চেয়েছে। তিনি বলেন, "এখানে জমি বেচাকেনা হলেই তারা সংশ্লিষ্টদের কাছ থেকে চাঁদাবাজি করেন। চাঁদা না পেলে তারা মালিকদের জমি দখলে নিতে দেন না। প্রতিবাদ করলে হামলা-মামলা দিয়ে হয়রানি করেন।"

এ সময় শাহজাহানের অংশীজন মনির হাজী, খোকন ফরাজী, হাসান কবিরাজ ও কামাল আকঞ্জী উপস্থিত ছিলেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অভিযুক্ত যুবদল নেতার বক্তব্য

জাকির উত্তর চরবংশী ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক। তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, "ঘটনাস্থলে আমরাও জমি কিনেছি। এখন শাহজাহান বলছেন তারাও জমি কিনেছে। এ নিয়ে আমাদের দ্বন্দ্ব রয়েছে। তাদের কাছ থেকে কেন চাঁদা চাইতে যাব? আমাকে ফাঁসানোর জন্য মিথ্যা অভিযোগ দিচ্ছেন।"

স্থানীয় বিএনপি নেতার মন্তব্য

উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমাম হোসেন গাজী বলেন, "চাঁদা দাবির অভিযোগ সত্য নয়। জাকির ও শাহজানের সঙ্গে জমি নিয়ে বিরোধ রয়েছে। এটি নিয়ে আমাদের বসার কথা ছিল, কিন্তু হয়নি।"

পুলিশের বক্তব্য

হাজিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মমিনুল হক বলেন, "জাকির একটি মামলা করেছে শাহজাহানের বিরুদ্ধে। ঘটনাটি জমিসংক্রান্ত। তবে চাঁদা দাবির বিষয়ে শাহজাহান কোনো অভিযোগ দেননি।"

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ