আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী লীগের রাজনৈতিক পতন: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ (এখন কার্যক্রম নিষিদ্ধ) ও দলটির সভাপতি শেখ হাসিনা ব্যাপক নৃশংসতা চালালেও তাঁদের কোনো অনুশোচনাই নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ক্ষমতাসীন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেছেন, ‘আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে, আওয়ামী লীগের রাজনৈতিকভাবে নিপাত হয়েছে, নির্মূল হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনো দিন রাজনীতি করতে পারবে না।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ