বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও) কনসালটেন্ট পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শনিবার, ৪ জুলাই ২০২৬ থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ ১০ জুলাই ২০২৬।
পদের বিবরণ ও যোগ্যতা
এক নজরে ব্র্যাকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অনুযায়ী, প্রতিষ্ঠানের নাম ব্র্যাক, পদের নাম কনসালটেন্ট, পদসংখ্যা ০১টি। শিক্ষাগত যোগ্যতা হিসেবে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি প্রয়োজন। অন্যান্য যোগ্যতার মধ্যে এনজিও সংস্থায় কাজের দক্ষতা উল্লেখ করা হয়েছে। অভিজ্ঞতা প্রয়োজন ৮ থেকে ১০ বছর। চাকরির ধরন চুক্তিভিত্তিক। কর্মক্ষেত্র অফিসে। প্রার্থীর ধরন নারী-পুরুষ (উভয়)। বয়সসীমা ৩৮ থেকে ৪৮ বছর। কর্মস্থল ঢাকা।
বেতন ও অন্যান্য সুবিধা
নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে ৪০ থেকে ৫০ হাজার টাকা। এছাড়াও উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ব্র্যাকের ওয়েবসাইটে যেতে হবে। আবেদনের শেষ সময় ১০ জুলাই ২০২৬।



