শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার দাবিতে সিলেটে আলোচনা সভা
শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার দাবিতে সিলেটে সভা

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের শান্তিপূর্ণ সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। সিলেটে নিহতদের স্মরণে হেফাজতে ইসলাম সিলেট মহানগরের উদ্যোগে মঙ্গলবার আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এই দাবি জানানো হয়।

আলোচনা সভায় বক্তারা

বাদজোহর নগরীর বন্দরবাজারের কোর্ট পয়েন্টে আয়োজিত এ সভায় বক্তারা ৫ মে রাতকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম কালো অধ্যায় হিসেবে অভিহিত করেন। তারা বলেন, সেদিন ইবাদত ও প্রতিবাদে লিপ্ত আলেম-ওলামাদের ওপর চালানো নৃশংসতাকে মানবতার বিরুদ্ধে অপরাধ বলে উল্লেখ করেন।

হেফাজতে ইসলাম সিলেট মহানগরের সেক্রেটারি মুফতি ফয়জুল হক জালালাবাদীর সভাপতিত্বে ও মাওলানা আসলাম রাহমানীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- প্রিন্সিপাল মাওলানা নাসির উদ্দিন, মাওলানা খলিলুর রহমান, মুফতি তাহুরুল ইসলাম, পির মাওলানা বশির আহমদ, এইচএম মঈনুল ইসলাম আশরাফীসহ নেতারা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অভিযোগ ও দাবি

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ সময় অতিবাহিত হলেও প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনা হয়নি বরং অতীতের সরকার সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। তারা বিভিন্ন স্থানে গণকবর ও গুম হওয়া ব্যক্তিদের বিষয়ে নতুন করে তদন্তের দাবি জানিয়ে বলেন, শাপলা চত্বরের ঘটনা ছিল নিরীহ মানুষের ওপর রাষ্ট্রীয় বর্বরতা। যার সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত দেশে প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়।

সাম্প্রতিক সময়ে বেরিয়ে আসা বিভিন্ন নতুন তথ্য ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে হত্যাকাণ্ডের ধরন ও নিহতের প্রকৃত সংখ্যা জাতির সামনে তুলে ধরার আহ্বান জানিয়ে বক্তারা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মোনাজাত ও প্রার্থনা

আলোচনা সভা শেষে ২০১৩ সালের ৫ মে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন কোর্ট পয়েন্ট জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা শাহ আলম। যেখানে আহত ও ক্ষতিগ্রস্তদের দ্রুত সুস্থতা ও সহায়তা নিশ্চিত করার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।