বাউফলে ছাত্রদল কর্মীদের মদপানের ভিডিও ভাইরাল, তোলপাড় রাজনীতিতে
বাউফলে ছাত্রদল কর্মীদের মদপানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীর বাউফলে কয়েকজন তরুণের মদপানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব তরুণ একটি রাজনৈতিক ছাত্র সংগঠনের সক্রিয় কর্মী বলে জানা গেছে। ফলে মদপানের ওই ভিডিও নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বেশ প্রতিক্রিয়া দেখা গেছে।

ভিডিও ভাইরাল হওয়ার ঘটনা

সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার (১০ জুন) সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক তরুণের মদপানের ভিডিও ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। ৩৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, কয়েকজন তরুণ একটি ঘরের মেঝেতে গোল হয়ে বসে আছে। তাদের সামনে প্লাস্টিকের ওয়ান-টাইম কাপ, কোমল পানীয়ের বোতল ও চিপসের প্যাকেট। এক তরুণকে দেখা যায় সবার সামনে রাখা কাপে মদ ঢেলে দিচ্ছেন। যে তরুণ সবার কাপে মদ ঢেলে দিচ্ছেন তার নাম সাজিদ।

সাজিদের রাজনৈতিক পটভূমি

স্থানীয়দের দাবি, সাজিদ এক সময় বাউফল পৌরসভার সাবেক মেয়র জিয়াউল হক জুয়েল সমর্থিত নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের অনুসারী হিসেবে পরিচিতি লাভ করেন। মঙ্গলবার বাউফল পৌরশহরে এক প্রাইভেটকার চালককে মারধরের সময় ছাত্রদল নেতা ফাহাদের সঙ্গে সাজিদকে সমান ভূমিকায় দেখা যায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ছাত্রদল নেতার বক্তব্য

নাম প্রকাশ না করার শর্তে এক ছাত্রদল নেতা বলেন, যারা মদপান করছেন তারা সবাই উচ্ছৃঙ্খল তরুণ হিসেবে পরিচিত এবং উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল ফাহাদের অনুসারী। আসন্ন পৌর ছাত্রদলের কমিটিতে তাদের পদপদবি দেওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল ফাহাদ বলেন, সাজিদ খুব ভালো ছেলে এবং দলের প্রতি নিবেদিত। তার বাবাও বিএনপি করেন। ভিডিওর বিষয়টি শুনেছেন তবে তিনি ঝামেলায় থাকায় দেখতে পারেননি। ভিডিও দেখে বলতে পারবেন- এটি আসল, না চক্রান্ত করে এআই দিয়ে বানানো।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিএনপি নেতার প্রতিক্রিয়া

এ প্রসঙ্গে বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম তালুকদার সাংবাদিকদের বলেন, ভিডিওটি আমিও দেখেছি। ছাত্রদলের কেউ এতে জড়িত থাকলে অবশ্যই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হবে।